৫% সুদে গৃহঋণ পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরাও

এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারিদেরও ৫ শতাংশ হারে গৃহঋণ দিচ্ছে সরকার। এজন্যে নীতিমালা তৈরির কাজ চলছে। অর্থমন্ত্রণালয় থেকে বিষয়টি জানিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে চিঠি দেয়া হয়েছে।

নির্বাচনের আগে অন্যান্য সরকারি চাকরিজীবীদের জন্য এই সুবিধা দিলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়টি পরিষ্কার ছিল না। একই ভাবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আলোচনা উঠে। এ অবস্থায় সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের জন্যও ৫ শতাংশ সুদে গৃহনির্মাণ ঋণ দেয়া হবে। এজন্যে নতুন নীতিমালা তৈরির কাজ চলছে। এর আগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি  ফেডারেশন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও এ ঋণের আওতায় আনতে দাবি জানায়।