সাভার উপজেলা চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ধামরাই পুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তঃউপজেলা ফুটবল ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে সাভার উপজেলা। গতকাল এই মাঠে সাভার উপজেলা আব্দুল গফুরের গোলে হারিয়েছে কেরানীগঞ্জ উপজেলাকে। ম্যাচের ১৮ মিনিটে গোল হয়। উপজেলা পর্যায়ে নতুন খেলোয়াড় সৃষ্টির জন্য ঢাকা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং ঢাকা জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল আন্তঃউপজেলা ফুটবল।