বিশ্বকাপে ইংল্যান্ডের সহ-অধিনায়ক ল্যাম্পার্ড

কোচ রয় হজসন ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য চেলসি মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে ইংল্যান্ড দলের সহ-অধিনায়ক ঘোষণা করেছেন। ইংল্যান্ডের হয়ে ১০৩ ম্যাচে ২৯ গোল করা খেলোয়াড়টি এ পর্যন্ত ছয় ম্যাচে ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করেছেন। এর মধ্যে আছে এক বছর আগে ব্রাজিল সফরে যাওয়া ইংল্যান্ডের ম্যাচটিও। হজসন বলেন, ‘ফ্রাঙ্ক ল্যাম্পার্ড সহ-অধিনায়ক। স্টিভেন জেরার্ডের অনুপস্থিতিতে ফ্রাঙ্ক সহ-অধিনায়ক হওয়ায় আমরা দু’টি দিক পেলাম বলে আমি মনে করছি। তিনি আরো বলেন, ‘আমি সব সময়ই বলে আসছি তার অভিজ্ঞতা এবং সত্যিকারের ফুটবল সক্ষমতার জন্য তিনি দলের ২৩ সদস্যের গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন।’ ইংল্যান্ড ‘ডি’ গ্রুপে ১৪ জুন ইতালির বিপক্ষে খেলার মধ্য দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে । বাসস/এএফপি