এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২৪ মে পর্যন্ত পুন:নিরীক্ষণ

এসএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত ফলাফল ২৪ মে পর্যন্ত পুনঃনিরীক্ষণ করা যাবে। এজন্য শুধু ‘টেলিটক’ মোবাইল ফোন অপারেটরের মাধ্যমে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আবেদন করতে মুঠোফোনের ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এক্ষেত্রে প্রতিটি বিষয় এবং প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে। ফিরতি SMS এ আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নাম্বার লিখে স্পেস দিয়ে contact number লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। যে সকল বিষয়ের ২টি পত্র (বাংলা, ইংরেজি) রয়েছে সে সকল বিষয়ে একটি সাবজেক্ট কোড (বাংলার জন্য ১০১, ইংরেজির জন্য ১০৭) এর বিপরীতে দুটি পত্রের আবেদন বলে গণ্য হবে এবং আবেদন ফি হিসেবে ২৫০ টাকা প্রযোজ্য হবে। একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের আবেদন করা যাবে। এক্ষেত্রে সাবজেক্ট কোড পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে। উল্লেখ্য, শনিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়।