ব্রাদার্সকে থামালো মুক্তিযোদ্ধা
প্রকাশ : ১৮ মে ২০১৪, ২২:৫৪
জটলার মধ্যে চার খেলোয়াড়ের ভীড়ে, পড়ে গেলেন মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা। আর তাতেই রেফারি তৈয়ব হাসান বাবু পেনাল্টির নির্দেশ দিলেন। সানডে পেনাল্টি থেকে গোল করে মুক্তিযোদ্ধাকে ম্যাচে ফেরালেন ১-১। ব্রাদার্স মুক্তিযোদ্ধা ম্যাচ শেষ হলো ১-১ গোলে।
আবারও পয়েন্ট খোয়ালো ব্রাদার্স মুক্তিযোদ্ধা। নিটল টাটা ফুটবল লিগের দ্বিতীয় পর্বে বদলে যাওয়া ব্রাদার্স ইউনিয়ন শেখ জামাল ছাড়া আবাহনী, শেখ রাসেল, চট্টগ্রাম আবাহনী, উত্তর বারিধারা এবং সকার ক্লাবকে ঘায়েল করার পর কাল আবার মুক্তিযোদ্ধাকেও আটকে দিয়েছিল। ৬ মিনিটে হাইতির অগাস্টিন ওয়ালসনের গোলে এগিয়ে ছিল অপ্রতিরোধ্য ব্রাদার্স ১-০। গোল হজম করে দিশেহারা মুক্তিযোদ্ধাও গোলটা ফিরিয়ে দেয়ার সুযোগ পেয়েছিল কিন্তু নিশ্চিত গোলটি করতে ব্যর্থ হয়েছেন এনকোয়াচা কিংসলে। মাথা ছোঁয়াতে পারলেই গোল হতো। কিন্তু হাইতির এই ফরোয়ার্ড সেটা পারলেন না। মুক্তিযোদ্ধার কপাল খুলল ম্যাচের ৩৪ মিনিটে। পেনাল্টি থেকে সানডে চিজোবার গোল এক পয়েন্ট পাওয়াটা নিশ্চিত করলো কোচ সফিকুল ইসলাম মানিকের মুক্তিযোদ্ধাকে ১-১। মুক্তিযোদ্ধা এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। সানডের দুর্দান্ত শট ব্রাদার্সের গোলকিপার সবুজ দাস রঘু ঝাঁপিয়ে পড়ে দারুণ সেভ দিয়েছেন।
দ্বিতীয়ার্ধে মুক্তিযোদ্ধার ক্যামেরুনের ফুটবলার দ্বিতীয় হলুদকার্ডের কারণে লালকার্ড পেয়ে মাঠ ছাড়েন। শেষ ২৮ মিনিট ১০ নিয়ে খেলেছে মুক্তিযোদ্ধা। এর মধ্যে ব্রাদার্সের কেস্তার আকন একবার গোলে সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। আবাহনী ও শেখ জামালের কাছে হারের পর চট্টগ্রাম আবাহনীকে হারালেও কাল আবার ড্র করলো মুক্তিযোদ্ধা। ১৫ খেলায় ৭ জয়ে ২৬ পয়েন্ট নিয়ে গোল গড়ে ব্রাদার্স আবার মোহামেডানকে টপকালো। আর মুক্তিযোদ্ধা ১৫ খেলায় ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই থাকলো।
আজকের খেলা ঃ উত্তর বারিধারা ক্লাব ও সকার ক্লাব ফেনী, ৬টা।