পশ্চিমবঙ্গে মহিলাদের ড্র

ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত মহিলা কাবাডির প্রীতি ম্যাচে বংলাদেশ মহিলা কাবাডি দল পশ্চিমবঙ্গ মহিলা কাবাডি দলের সাথে ২১-২১ পয়েন্টে ড্র করে। শনিবার অনুষ্ঠিত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় পঞ্চায়েত ও পাবলিক হেলথ বিষয়ক মন্ত্রী এবং পশ্চিম বঙ্গ কাবাডি ফেডারেশনের সভাপতি সুব্রত মুখার্জী। প্রথম দিন ড্র করলেও গতকাল দ্বিতীয় দিনে জাতীয় মহিলা কাবাডি দল মাত্র ১ পয়েন্টে হেরে গেছে। রবিবার বিকেলে ওয়েস্ট বেঙ্গল কাবাডি টেন্ট ময়দান গুরু নানক স্বরনীর কলকাতার মাঠে বাংলাদেশ মহিলা কাবাডি দল ২৭-২৮ পয়েন্ট হেরেছে ওয়েষ্ট বেঙ্গল স্টেট ইউনিট মহিলা কাবাডি দলের কাছে। প্রথমার্ধে ১৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিলো বাংলাদেশের শাহনাজ পারভীনরা। কলকাতায় আরো একটি ম্যাচ খেলবে এশিয়ান গেমস কাবাডির প্রস্তুতি নিতে যাওয়া মহিলা কাবাডি দল।