এমটিসিএনএ ও এমটিসিআরই প্রশিক্ষণ
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২০:২১
মাইক্রোটিকের অনুমোদিত ট্রেনিং পার্টনার মাইক্রোটিক একাডেমি বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাইক্রোটিক সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটস (এমটিসিএনএ) এবং মাইক্রোটিক সার্টিফায়েড নেটওয়ার্ক রাউটিং ইঞ্জিনিয়ারিংয়ের (এমটিসিআরই) ওপর প্রশিক্ষণ। প্রশিক্ষণ পরিচালনা করবে মাইক্রোটিক সার্টিফায়েড ট্রেইনার নওশাদ আহমেদ। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আইটি এক্সিকিউটিভ ও ম্যানেজার, আইটি এক্সিকিউটিভ, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আইএসপি টেকনিক্যাল এক্সিকিউটিভ ও ম্যানেজার, আইটি কনসালট্যান্টসহ নেটওয়ার্কিংয়ে আগ্রহীরা এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেককে বিনামূল্যে লেভেল ৪ মাইক্রোটিক লাইসেন্স প্রদান করা হবে। আগামী ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত হবে এমটিসিএনএ প্রশিক্ষণ এবং ৩০ ও ৩১ মে অনুষ্ঠিত হবে এমটিসিআরই প্রশিক্ষণ। উভয় প্রশিক্ষণের খরচ ১৭,৫০০ টাকা। উভয় কোর্সেই অংশ নিলে মোট খরচ পড়বে ৩০ হাজার টাকা। ০১৭১১৫৪৪৮৭৬ নম্বরে ফোন করে এই প্রশিক্ষণের বিস্তারিত জেনে নেওয়া যাবে।