ভূমিকম্পে করণীয়

ভূমিকম্প—শব্দটি ক্রমেই আমাদের আতংক বাড়িয়ে চলেছে। কোনোরকম পূর্বাভাস ছাড়াই এই দুর্যোগ হানা দেয়। এ কারণেই হয়তো এ দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হয় বেশি। কিছু কৌশল গ্রহণ করলে এ ক্ষতির পরিমাণ অনেকটা কমিয়ে আনা যায়। এ নিয়ে এবার কিছু টিপস।  কম্পন শুরু হলে বালিশ, কম্বল, কাঁথা দিয়ে শরীর ঢেকে রাখতে হবে।  কম্পন না থামা পর্যন্ত খাট, ডাইনিং টেবিল ও রুমের কোণে আশ্রয় নিতে হবে।  চুলা, বিদ্যুত্ জ্বালানো থাকলে বন্ধ করতে হবে।  জানালার পাশে দাঁড়ানো যাবে না।  উঁচু ভবনে থাকলে লিফট ব্যবহার করা যাবে না।  আর আপনি যদি যানবাহনে চলাচল করছেন, এমন অবস্থায় ভূমিকম্প শুরু হয়। তখন আপনাকে রাস্তার পাশে খোলা জায়গায় গাড়ির ইঞ্জিন বন্ধ করে অবস্থান করতে হবে।  ভূমিকম্পের সময় টর্চলাইট হাতে রাখা প্রয়োজন।  ভূমিকম্পের সময় ভাঙা দেয়ালে আপনি যদি চাপা পড়েন তাহলে, কোনোরকম নড়াচড়া করবেন না এবং শ্বাসনালীতে যাতে ধুলাবালি ঢুকতে না পারে সেজন্য যথাসম্ভব নাক-মুখ হাত দিয়ে ঢেকে রাখতে হবে। সে ক্ষেত্রে উদ্ধারকর্মীদের খবর দেওয়ার চেষ্টা করতে হবে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, বাংলাদেশে রিখটার স্কেল ৬.৯ মাত্রায় ভূমিকম্প হলে শুধুমাত্র রাজধানী ঢাকায়ই বাহাত্তর হাজার ভবন ধসে পড়বে সেই সাথে লাখ লাখ মানুষ মৃত্যু বরণ করবে। বহুতল ভবন নির্মাণ করার আগে আমাদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে:  বাড়ি নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড মানা।  ভবনের উচ্চতা ও ওজন অনুযায়ী শক্ত ভিত দেওয়া।  অবকাঠামোগুলোতে রেইনফোর্সড কংক্রিট ব্যবহার।  গ্যাস ও বৈদ্যুতিক লাইন নিরাপদভাবে তৈরি করতে হবে।  জলাশয় ভরাট করেই বাড়ি বা স্থাপনা নির্মাণ করা যাবে না।  প্রতিটি তলা একই রকম রাখতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে না বলেই আমাদের দেশে প্রাকৃতিক বিপর্যয়গুলো সব সময় তাড়া করে ফিরছে। তাই আমরা যদি পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্যে একটু সচেতন হই তাহলে এই বিপর্যয়গুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সেই জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে গাছ লাগানো। গাছ পরিবেশের ভারসাম্যকে রক্ষা করে এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতি অনেকটা কম অনুভূত হয়। এজন্যে গাছ লাগানোর পাশাপাশি আমরা গাছের যত্ন নেব এবং দেশকে সবুজ চাদরে ঢেকে দেব। এতে দেশ যেমন সবুজের সজীবতায় ভরে উঠবে ঠিক তেমনি প্রাকৃতিক দুর্যোগ অনেকাংশে কমে আসবে। জীবনে প্রতিটি বাঁকে বাঁকে আমরা যদি সচেতন থাকি, সাবধান থাকি তবে জীবনকে ঝুঁকিমুক্ত রাখতে পারব।