নোটিশ বোর্ড

এড্রয়েট-এ ডিসকাউন্ট সামার উপলক্ষে দেশের অন্যতম ফ্যাশন হাউস এড্রয়েট তাদের পোশাকে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট ঘোষণা করেছে। এই অফার চলবে ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত এড্রয়েটের সকল শোরুমে। ছোট-বড় সকলের পোশাকেই থাকছে এই গোল্ডেন সামার ডিসকাউন্ট অফারটি। গরম মানে হালকা রং। এড্রয়েট সবসময় ক্রেতাদের ঋতুভিত্তিক পোশাক উপহার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এই গরমে এড্রয়েট তাদের শোরুমগুলোতে প্রর্দশন করেছে গরমের পোশাক। শাড়ি, ফতুয়া, শার্ট, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, টি-শার্ট প্রভৃতিতে কাজ করা হয়েছে ব্লক, অ্যাপ্লিক, এমব্রয়ডারি, স্প্রে, মেশিন এমব্রয়ডারি প্রভৃতি। রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে নীল, সাদা, অফ হোয়াইট, সবুজ, টিয়া, কমলা, হালকা কালো প্রভৃতিকে। নতুন ডিজাইনের পোশাকগুলো ঢাকা ও ঢাকার বাইরের শোরুমগুলোতে পাওয়া যাবে। অঞ্জন’স লাইফস্টাইল ব্র্যান্ড অঞ্জন’স দেশ ও দেশের ঐতিহ্যকে এক বিশেষ ভূমিকায় উপস্থাপন করেছে সবসময়। এরই ধারাবাহিকতায় অঞ্জন’স গরমের ক্যাজুয়াল বা ফরমাল লাইফস্টাইলকে আরও গতিময় করতে পোশাক আউটলাইনে এনেছে স্বাতন্ত্র্য। চেক ফেব্রিকের আবহে কটন, লিলেন ও ভয়েল কাপড়ে ফুটিয়ে তোলা হয়েছে পোশাকের ক্যানভাস। স্ক্রিন প্রিন্ট বা এমব্রয়ডারির মাধ্যমে প্যাটার্ন বৈচিত্র্যের সাথে পোশাকে দেওয়া হয়েছে কমপ্লিট গর্জিয়াস লুক। সামারের লাইফস্টাইল ও আবহাওয়ার সাথে মিলিয়ে থাকছে কালার কম্বিনেশন যা বেশ স্মুদি। তাই নতুন সব কালেকশন দেখতে ভিজিট করতে পারেন ফেসবুক পেইজের facebook.com/anjans.bd ঠিকানায়। অদ্রির উচ্চারণ প্রশিক্ষণ অদ্রি পরিচালিত বাংলা প্রমিত উচ্চারণ ও উচ্চারণ জড়তা দূর করা এবং সংবাদপাঠ, উপস্থাপনা, আবৃত্তি ও বক্তৃতা বিষয়ে ৪ মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। ক্লাস শুক্রবার সকাল ৮টা থেকে সাড়ে ১২টা এবং শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা। একই সাথে ১৫ দিন ৪৫ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সকাল-দুপুর- সন্ধ্যা ব্যাচে এবং শিশুদের শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলের শিশুদের বাংলা উচ্চারণ ও উচ্চারণ জড়তা দূরীকরণে ভ্রাম্যমাণ কর্মশালা পরিচালনা করে থাকে প্রতিষ্ঠানটি। বিস্তারিত জানতে যোগাযোগ :১৩, আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ, ঢাকা। ফোন :০১৭১১৪০৭৪৯৫, ০১৫৫৬৩৩৯৫০৬। এম ক্রাফটের গ্রীষ্মকালীন পোশাক এম ক্র্যাফটের এবারের গ্রীষ্মকালীন পোশাকের রয়েছে বৈচিত্র্যময় সম্ভার। গরমে উপযোগী সুতি কাপড়ের ফতুয়া, সালোয়ার-কামিজ এবং শাড়ি এম ক্রাফটের প্রধান আকর্ষণ। তাই সুতি কাপড়ের সাদা, অ্যাশ, লেমন, লাইট, ক্রিম, ব্লু বিভিন্ন হালকা রঙের পোশাক ডিজাইন করেছে ফ্যাশন হাউসটি। ভিন্ন ভিন্ন কাটিং ডিজাইনে মেয়েদের জন্য পাওয়া যাবে থ্রি-পিস, ফতুয়া ও শাড়ি। ছেলেদের জন্য শর্ট পাঞ্জাবি, ফতুয়া ও টি-শার্ট। এছাড়াও বাচ্চাদের পোশাকেও সুতির ছোঁয়া নিয়ে এসেছে। তাই এই গরমে আরামদায়ক পোশাকের জন্য যেতে পারেন এম ক্রাফটের শো-রুমে।