বিজেপির বিজয়ে বিএনপির পুলকিত হওয়ার কারণ নেই
---------- হাছান মাহমুদ
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২২:০৯
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতির মূলনীতি হলো ভারত বিরোধিতা। তাই ভারতের নির্বাচনে বিজেপির বিজয়ে বিএনপির পুলকিত হওয়ার কোন কারণ নেই। তাছাড়া ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নীতি হল তার দেশের অভ্যন্তরীণ এবং আঞ্চলিক নিরাপত্তা এবং জঙ্গি দমন। সুতরাং বাংলাদেশের সরকারের সাথে মূলত ভারত সরকারের সমপর্ক কোন দল বা ব্যক্তি বিশেষের নয়।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সমপাদক আবদুল হক সবুজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বলরাম পোদ্দার, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাবেক সভাপতি মজিবুর রহমান মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সমপাদক মো. কামরুল হাসান প্রমুখ।