বিশ্ব মেট্রোলজি দিবস আজ

আজ মঙ্গলবার বিশ্ব মেট্রোলজি দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘বৈশ্বিক শক্তি মোকাবেলায় পরিমাপ’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আজ সকাল ১১টায় তেজগাঁওস্থ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এবং টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর প্রধান কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।