ভান্ডারিয়ায় গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২২:২২
ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা শেষে গতকাল সোমবার সন্ধ্যায় ভান্ডারিয়া হাসপাতাল মাঠে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ ও ওসি মো. মতিউর রহমান। উপস্থিত ছিলেন ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা যুবলীগ আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার। খেলা পরিচালনা করেন জামাল উদ্দীন মিয়া, শিক্ষক শফিকুল ইসলাম আজাদ। খেলাধুলার মধ্যে ছিল হা-ডু-ডু, দাঁড়িয়া বাধা, সাত চাড়া, কানামাছি, মোরগ যুদ্ধ, দড়ির লাফ।