বিশ্বকাপের টিকিট পাচ্ছেন ২২৮ জন ভাগ্যবান
প্রকাশ : ১৯ মে ২০১৪, ২২:২৩
ব্রাজিল বিশ্বকাপ ফুটবল পর্দা উঠবে ১২ জুন। যারা খেলা দেখতে যাবেন তারা এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন। অন্যান্য দেশের মতো বাংলাদেশও ফিফা বিশ্বকাপ ফুটবলের টিকিট পেয়ে থাকে। এবারও বাংরাদেশ টিকিট পেয়েছে। ২২৮টি টিকিট পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টিকিটির জন্য আবেদন ছিল প্রায় ৭০০। কিন্তু বাফুফে সবাইকে টিকিট দিতে পারছে না। ২২৮টি টিকিটের মধ্যে ফাইনালের ৪টি, কোয়ার্টার ফাইনালের ৮০টি, সেমি ফাইনালের ১৮টি এবং গ্রুপ পর্বে ১২৬টি টকিটি পেয়েছে। গ্রুপ পর্বে সর্বনিম্ন টিকিটের মুল্য পড়েছে ১০০ ডলার। আর ফাইনালের সর্বচ্চো মুলের টিকিট ৯৯০ ডলার। এর মধ্যে এক নম্বর ক্যাটেগরীরর টিকিট দুটি এবং ৪৪০ ডলার মুল্যের ২টি টিকিট পেয়েছে বাফুফে। প্রথম দুটি টিটিক নিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন এবং দ্বিতীয় দুটি টিকিট নিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী। এছাড়াও বাপুফে সুত্রে জানা গেছে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার উপ মন্ত্রী আরিফ খান জয় টিকিট নিয়েছে ব্রাজিলে খেলা দেখতে যাবেন বলে। সংসদ সদমস্য সাবেক ফুটবলার বাফুফের কর্মকর্তারাও টিকিট নিয়েছেন। এপেক্স গ্রুপের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল এবং গ্রুপের খেলার টিকিট পেয়েছেন। ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি রুবাবা দৌলা কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ড. হাসান জামাল, মোহামেডানের কর্মকর্তা মোসাদ্দেক হোসেন ফালু, ক্রিকটে সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববি, লুত্ফর রহামন বাদল, সাবেক ফুটবলার জাকির হোসেন, আনিসুর রহমান জুয়েল, ইকবাল হোসেন, শেখ রাসেলের ফুটবলার হাসান আল মামুন, শেলপুর ৩ আসনের সংসদ সদস্য ফজলুল হক খেলা দেখবেন বলে টিকিট নিয়েছেন। জ্বালানী সচিব সেলিম আবেদ পেয়েছেন দুটি টিকিট, একটি ক্যামেরুন ও ব্রাজিল ম্যাচের অন্যটি আর্জেন্টিনা বসনিয়া হার্জেগাভিনা ম্যাচের। ফিফা জানিয়েছিল টিকিট নিতে হবে ব্রাজিলের রিও ডি জেনিরো অথবা লন্ডন থেকে বাফুফে দিন তিনেক আগে লন্ডন থেকে টিকিট সংগ্রহ করে নিয়ে এসেছে।
যারা টিকিট হাতে পেয়েছেন তাদের জন্য ২ হাজার টাকা ভিসা ফি লাগবে না বলে জানা গেছে। তবে টিকিট মুল্যের সাথে বাফুফের তাদের ব্যয়টা তুলে নিয়েছে।