আওয়ামী লীগ সংসদীয়
বোর্ডের সভা বৃহস্পতিবার
প্রকাশ : ২০ মে ২০১৪, ২২:০৪
ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভা আগামী ২২ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। জানা গেছে, জাতীয় পার্টির (এ) সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে শূন্য নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণে এ সভা আহ্বান করা হয়েছে।