টেস্ট অধিনায়কত্বে রাজি আমলা
প্রকাশ : ২০ মে ২০১৪, ২২:১২
দক্ষিণ আফ্রিকার পরবর্তী টেস্ট অধিনায়ক হতে রাজি আছেন প্রোটিয়াস ব্যাটসম্যান হাশিম আমলা। ইএসপিএনক্রিকিনফো এ তথ্য জানায়।
চলতি বছরের শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া গ্রায়েম স্মিথের উত্তরসুরি খুজছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। কিন্তু ৩১ বছর বয়সী আমলা এর আগে জানিয়েছিলেন টেস্টে নেতৃত্বের জন্য তাকে পাওয়া যাবে না। এখন সিএসএ নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনার পর আমলা নিজের মত পাল্টেছেন। আমলা রাজি হওয়ায় টেস্ট অধিনায়কত্বের বিষয়ে নির্বাচকদের এখন চার জনের কথা বিবেচনা করতে হচ্ছে। সেক্ষেত্রে অধিনায়কত্বের বিষয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স। অপর দিকে ফ্যাপ ডু প্লে¬সিস এবং জেপি ডুমিনিও দৌঁড়ে আছেন বলে মনে করা হচ্ছে। সিএসএ আগামী মাসের প্রথম দিকে প্রোটিয়াস অধিনায়ক নির্বাচন করবেন বলে জানা গেছে।