‘চমকে দিবে নাইজেরিয়া’

গ্রুপ পর্যায়ে আর্জেন্টিনার মত শক্ত প্রতিপক্ষ থাকলে খুব বেশিদূর যাওয়ার স্বপ্ন দেখা বেশ কঠিন। কিন্তু ভয় পাচ্ছে না নাইজেরিয়ানরা। বিশ্বকাপে- বিশ্বকাপে চমকে দেয়াই লক্ষ্য আফ্রিকান চ্যাম্পিয়নদের। আজেন্টিনা বাদে ‘এফ’ গ্রুপে নাইজেরিয়ানদের অন্য প্রতিপক্ষরা হল ইরান ও নবাগত দল বসনিয়া হারজেগোভিনা। সুপার ইগল দলের হয়ে গত ছয় মার্চ মেক্সিকোর বিপক্ষে প্রীতিম্যাচ দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হওয়া মাইকেল উচেবো বলেন, ‘বিশ্বকাপ এমন একটা মঞ্চ যেখানে সবগুলো দলেরই সুযোগ থাকে। আর এখানে ৩২ টি দল নিজেদের যোগ্যতা দিয়েই জায়গা করে নিয়েছে। আর আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রতিভা বা যোগ্যতা যাই বলেন না কেন, তার সব কিছুই আছে। ফলে বিশ্বকাপে নাইজেরিয়াও চমকে দিতে পারে।’