সৌদির সঙ্গে সম্পর্কে অবনতি ঘটানো হবে বড় ভুল ----------মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটানো হলে সেটা বড় ভুল হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও। গতকাল বুধবার মার্কিন সিনেটে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। এই সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস উপস্থিত ছিলেন। মাইক পম্পিও বলেন, সাংবাদিক জামাল খাশোগির হত্যাকান্ডকে কেন্দ্র করে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক খারাপ করলে তা জাতীয় নিরাপত্তার জন্য বড় ভুল হবে। এছাড়া সৌদি আরবকেও ভিন্ন পথে ঠেলে দেওয়া হবে যা ঠিক নয়। ব্রিফিংয়ের আগে এক ব্লগ পোস্টে পম্পিও বলেন, এই ধরনের কাজ হবে বড় ভুল। -আল জাজিরা