জাপানি থেরাপিস্টের দ্বারস্থ ইতালি
প্রকাশ : ২১ মে ২০১৪, ২১:৫৫
ইতালি তাদের বিশ্বকাপ অভিযানের জন্য ওয়েস্ট হ্যাম ও ওয়েলশ দলের স্পোর্টস থেরাপিস্ট তাকাহিরো ইয়ামামোতোকে দলভুক্ত করেছে। আজ্জুরি নামে অভিহিত ইতালি দল বর্তমানে সেদেশের ফ্লোরেন্সের মনোরম কাভারচিয়ানো ট্রেনিং গ্রাউন্ডে প্রস্তুতি পর্ব চালিয়ে যাচ্ছে। সেখানেই গতকাল জাপানি এই বিশেষঞ্জ থেরাপিস্টকে পরিচয় করিয়ে দেয় ইতালি দল। ইয়ামামোতো বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যামের পাশাপাশি ওয়েলশ দলের নেপথ্যের কর্মী হিসেবে কাজ করছেন। তিনি এর আগে কাজ করেছেন ফিওরেন্তিনা, বোল্টন ওয়ান্ডারার্স, রোমা, পার্মা ও বোলগনায়। জানা গেছে ব্রাজিল বিশ্বকাপে দলটির খেলোয়াড়দের মাংশপেশি সম্মন্ধীয় সমস্যার প্রতিরোধ ও সমাধানে সহায়তা করবেন।