কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ
প্রকাশ : ২১ মে ২০১৪, ২২:২৩
২১-২৪ মে পর্যন্ত নেপালের জাতীয় স্টেডিয়ামের কাভার্ড হলে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, দুবাইসহ ১৪টি দেশ এখানে অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতায় বাংলাদেশের ৪ ছেলে ও তিন মেয়েসহ ৭ জন কারাতেকার অংশ নিচ্ছেন।