আজকের অনুষ্ঠান
প্রকাশ : ২১ মে ২০১৪, ২২:৩১
বাংলাদেশ শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ : কথাসাহিত্যিক শওকত ওসমান-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, বিকাল ৫টা। শেরে বাংলা কর্ম মূল্যায়ন পরিষদ : শেরে বাংলার কর্মময় জীবন ও রাজনীতি নিয়ে আলোচনা সভা, জাতীয় প্রেসক্লাব, বিকাল সাড়ে ৪টা। সম্মিলিত তামাক বিরোধী জোট : সিগারেটে নিরুত্সাহিত করার লক্ষ্যে ইলেক্ট্রিক ঘড়ি স্থাপন, জাতীয় প্রেসক্লাব সংলগ্ন কদম ফোয়ারায়, সকাল ১১টা। স্বাধীনতা একাডেমি : মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্র-নজরুলের অবদান শীর্ষক আলোচনা সভা, শিল্পকলা একাডেমি, বিকাল ৪টা। বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদ : রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, বাংলাদেশ শিশুকল্যাণ মিলনায়তন, বিকাল ৫টা।