অ্যাপাসার কার চার্জার ও পাওয়ার ব্যাংক

স্মার্টফোন ব্যবহারকারীদের চার্জের ঝামেলা থেকে মুক্ত রাখার জন্য অ্যাপাসার ব্র্যান্ডের কার চার্জার এবং পাওয়ার ব্যাংক বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এর মধ্যে সি৩২০ মডেলের কার চার্জারে রয়েছে দুইটি ইউএসবি পোর্ট, এলইডি ইনডিকেটর এবং মাল্টিপল প্রোটেকশন সুবিধা। এর মূল্য ৯০০ টাকা। অন্যদিকে যেকোনো স্থানেই স্মার্টফোন চার্জ দেওয়ার উপযোগী অ্যাপাসার বি-১২৩ পাওয়ার ব্যাংকে ফুল চার্জ থাকলে অন্তত তিন বার স্মার্টফোন রিচার্জ করা যায়। এর সাথে টর্চও রয়েছে। মূল্য ২,২০০ টাকা।