বন্ধ হয়ে যাচ্ছে ভিসিজি
প্রকাশ : ২২ মে ২০১৪, ১৯:৫০
আজকের দিনে বিশ্বব্যাপী গেমিং নিয়ে প্রচুর ম্যাগাজিন থাকলেও এই বিষয়ে বিশেষায়িত প্রথম ম্যাগাজিনটি বের হয় ১৯৮১ সালে। কম্পিউটার অ্যান্ড ভিডিও গেম (ভিসিজি) নামের এই ম্যাগাজিনটি অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে। এক সময়কার জনপ্রিয় এই ম্যাগাজিন অবশ্য ২০০৪ সাল থেকে কেবল অনলাইনেই চালু রয়েছে। মাঝে কিছুদিনের জন্য দ্বিমাসিক ভিত্তিতে এটি ছাপা হলেও এবারে একেবারেই বন্ধ করে দেওয়া হচ্ছে এই ম্যাগাজিন। ১৪ মে থেকে শুরু করে ৪৫ দিনের কাউন্টডাউন শেষ করেই বন্ধ হবে এটি। সেইসাথে অতীত হয়ে যাবে একটি ইতিহাস।