গরমে ত্বকের যত্ন

দেখতে দেখতে শীতকাল শেষ হয়ে গেল। তার সাথে সাথেই পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে লোডশেডিং, রোদের তীব্রতা। আর এই রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। এ ক্ষেত্রে তরুণরাই ক্ষতির শিকার হন বেশি। রোদে রয়েছে ভিটামিন-ডি, যা ত্বকের পুষ্টি জোগায়। কিন্তু দীর্ঘ সময় ধরে রোদে পোড়াটাও ত্বকের জন্য ক্ষতিকর। এ ক্ষতি কাটাতে তরুণদের জন্য রইল কিছু টিপস এই প্রচণ্ড গরমে সুস্থ থাকার পাশাপাশি সুন্দর থাকার জন্য একটু বাড়তি যত্ন নেওয়া জরুরি। তাই গরমে সতেজ এবং সুন্দর থাকতে চাইলে কিছু টিপস মেনে চলতে হবে। যেমন—  গরমে ত্বক শুষ্ক হয়ে পড়ে। তাই রূপচর্চা করা জরুরি। ত্বক তৈলাক্ত হলে বারবার মুখ পরিষ্কার করতে হবে। শশা বাটা এবং মসুরের ডাল বাটা দুটো পেস্ট করে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। আপনার মুখের তেলতেলে ভাব কেটে যাবে।  লাউয়ের রস, তরমুজের জুস বরফ করে মুখে ঘষুন। এতে সঙ্গে সঙ্গে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল মোলায়েম।  মুখে ব্রণের গোটা থাকলে কখনো বরফ ঘষবেন না। তাহলে গোটা মুখে বসে যাবে।  রোদে বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন। সানস্ক্রিন লোশন ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন তাতে যেন সান প্রোটেকশন ফ্যাক্টর এসপিএফ অন্তত ১৫ হয়। ওয়াটার প্রুফ সানস্ক্রিনও ব্যবহার করতে পারেন।  পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে দিনে দুইবার গোসল করুন। গোসলের শেষের পানিটুকুতে কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে গোসল শেষ করুন। সারাদিন শরীরটা ফুরফুরে লাগবে।