ফেনী সকারের কাছে পয়েন্ট খোয়ালো মুক্তিযোদ্ধা সংসদ
প্রকাশ : ২৩ মে ২০১৪, ২২:২৪
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ফেনী সকার ক্লাবের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত নিটল টাটা বাংলদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলাটিতে ২৩ মিনিটে শফিকুল ইসলাম বিপুলের গোলে মুক্তিযোদ্ধা সংসদ এগিয়ে যায়। কিন্তু ৩৮ মিনিটে ফেনী সকার ক্লাবের গাম্বিয়ার মিডফিল্ডার ল্যান্ডিং ডর্বো গোল করে দলকে সমতায় ফেরান। নিজেদের ভেন্যুতে জয় পেতে শেষ ২০ মিনিট মুক্তিযোদ্ধা সংসদ দল চড়াও হয়ে একের পর এক আক্রমণ চালালেও ফেনীর গোলরক্ষক দৃঢ়তার সাথে সেসব প্রতিহত করেন। শেষ পর্যন্ত খেলাটি ১-১ গোলে আমীমাংসিত থাকে।