আজ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস রিপোর্টার আজ শুরু হচ্ছে ৩৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। দেশের ৬৪টি জেলা দলকে নিয়ে ১৪টি ভেন্যুতে শুরু হচ্ছে খেলা। ৬৪টি দল ১৪টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে চারটি দল পরষ্পরের বিপক্ষে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। প্রথম পর্বের ৫০ ওভারের এই ম্যাচগুলো ম্যাটিং উইকেটে অনুষ্ঠিত হবে।