স্বস্তির বিশ্বকাপ!
প্রকাশ : ২৪ মে ২০১৪, ২২:২১
অল্পের জন্য রেলিগেশন এড়ানো দলের সাথে কাটিয়েছেন মৌসুমের গোটা সময়টা। তাই জার্মান লিগের দল হ্যামবুর্গের ফন ডার ভার্টের জন্য বিশ্বকাপটা কিছুটা হলেও স্বস্তিকর হতে যাচ্ছে। নেদারল্যান্ডের প্রাথমিক দলে ডাক পাওয়া সাবেক এই রিয়াল ও টটেনহ্যাম তারকা বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। নেদারল্যান্ডের স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘হ্যামবুর্গের সাথে ভয়াবহ এক মৌসুম কাটানোর পর বিশ্বকাপটা আমার জন্য বেশ স্বস্তির একটা উপলক্ষ্য হতে পারে। জাতীয় দল অন্য ব্যাপার। এখানে খেলার উচ্চতাটা অনেক বেশি। সবাই এখানে শিরোপা জিততে চায়। আমি এখন পর্যন্ত চুড়ান্ত দলে ডাক পাওয়ার ব্যাপারে আশাবাদী।’