স্বস্তির বৃষ্টি
প্রকাশ : ২৪ মে ২০১৪, ২২:২২
অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। শনিবার দুপুর থেকেই রাজধানীতে ঝুম বৃষ্টি শুরু হয়। চলে একটানা প্রায় সাড়ে তিনটা পর্যন্ত। বৃষ্টির পর ঢাকার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ২৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। আবহাওয়া অধিদফতরের হিসাবে, রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।