কাঁঠালবাগানে চাঁদাবাজদের হামলায় আহত ১

কাঁঠালবাগানে চাঁদাবাজদের হামলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মচারী আহত হয়েছেন। আহত মোখলেছুর রহমান বিপ্লবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, একজন ঠিকাদার ৮০, কাঁঠালবাগানের দোতলা বাড়ি ভাঙ্গার কাজ করছেন। স্থানীয় ছাত্রলীগ নেতা বাবুর নামে কয়েকজন চাঁদাবাজ ঐ ঠিকাদারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এই নিয়ে বৃহস্পতিবার রাতে ১২/১৩ জন ঐ বাড়ি ভাঙ্গার কাজে বাঁধা দেয় ও বিপ্লবকে ছুরিকাঘাত করে।