বিনিয়োগে আগ্রহী জার্মানি
প্রকাশ : ২৪ মে ২০১৪, ২২:২৩
বাংলাদেশে রেল সংযোগ বাড়িয়ে যুগোপযোগী, নৌপথে পরিবহন সুবিধা বাড়ানোসহ পানি ব্যবস্থাপনা খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। একই সঙ্গে মেশিনারিজ কারখানা স্থাপন ও ময়লা-আবর্জনা থেকে বিদ্যুত্ উত্পাদনের মত খাতেও বিনিয়োগের বিশেষ আগ্রহ রয়েছে দেশটির। শুক্রবার জার্মান এশিয়া-প্যাসিফিক বিজেনেস এসোসিয়েশন বোর্ডের সদস্য উইহেম জি ক্লাসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাত্কালে এ আগ্রহের কথা জানিয়েছে।