পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা

সমসাময়িক ইস্যু নিয়ে এটিএন বাংলায় শুরু হচ্ছে ‘পাবলিক পার্লামেন্ট’ শিরোনামে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতার স্লোগান ‘যুক্তির রঙে আঁকি মুক্তির পথ’। দেশের সেরা ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। জনসাধারণের বিভিন্ন সমস্যা এবং সমসাময়িক রাজনৈতিক ইস্যুগুলোকেই এই মক সংসদীয় বির্তকে অগ্রাধিকার দেয়া হয়েছে বলে জানান প্রতিযোগিতার পরিচালক হাসান আহমেদ কিরণ। সাপ্তাহিক ভিত্তিতে প্রতিযোগিতাগুলো প্রতি শুক্রবার সকালে প্রচারিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে স্ব-স্ব কর্তৃপক্ষের মাধ্যমে- পরিচালক, পাবলিক পার্লামেন্ট, এটিএন বাংলা, ওয়াসা ভবন (২য় তলা), কাওরান বাজার, ঢাকা বরাবর আবেদন করতে হবে।