মোহামেডানের আরিফকে নিয়ে ঝামেলা
প্রকাশ : ২৫ মে ২০১৪, ২২:০৮
মোহামেডানের ফুটবলার আরিফুল ইসলামকে নিয়ে দলের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। জানা গেছে, আরিফকে দলের অনুশীলনে নিষিদ্ধ করা করা হয়েছে। কারণ আরিফ বাফুফের কাছে নালিশ করে জানিয়েছে সে সুস্থ থাকার পরও মাঠে তাকে ইচ্ছাকৃতভাবে খেলানো হচ্ছে না। এই অভিযোগের কথা শুনে গতকাল সন্ধ্যায় মোহামেডান ক্লাব ফুটবল সংশ্লিষ্টরা আরিফকে অনুশীলনে যোগ দেয়া নিষিদ্ধ করেছে। উইংব্যাক আরিফ মোহামেডানের কাছ থেকে চড়া পারিশ্রমিক নিয়ে ইনজুরির কারণে মাঠে দীর্ঘদিন। গত মৌসুমে শেখ জামালে থাকাকালীন ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। সেখানে পুরো টাকা ফেরত দিয়ে মোহামেডানে যোগ দিয়েছিলেন। মোহামেডানে এসেও আরিফকে নিয়ে ঝামেলার সৃষ্টি হলো।