মুশফিকদের ক্যাম্প শুরু আজ

ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মধ্যে আগামী ১৫ জুন থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই লড়াইকে সামনে রেখে আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। নতুন লঙ্কান কোচ উপুল চান্দিকা হাতুরুসিংহ বাংলাদেশে আসবেন আগামী ১০ জুন। এর আগে ক্যাম্প পরিচালনা করবেন সহকারী কোচ সারোয়ার ইমরান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৩ জুন ঢাকায় আসবে ভারত। এই উপলক্ষে বাংলাদেশ ৩০ জনের প্রাথমিক স্কোয়াড আগেই ঘোষণা করেছে। এদিকে, ভারত সিরিজের আগেই দলের সাথে যোগ দেবেন বোলিং কোচ। লড়াইয়ে আছেন সাবেক লঙ্কান পেসার চামিন্দা ভাস ও জিম্বাবুয়ের হিথ স্ট্রিক।