প্রিমিয়ার হ্যান্ডবল

গতকাল হ্যান্ডবল মাঠে অনুষ্ঠিত কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগে ভ্রাতৃত্ব সমাজ কল্যাণ সংঘ (বাংলা ক্লাব) ৩৫-১৩ গোলে ওল্ড আইডিয়ালসকে হারিয়েছে। বিজয়ী দলের টিটোন ৬, বিজিত দলের বিল্লাল হোসেন ৫ গোল করেন। দ্বিতীয় ম্যাচে প্রাইম স্পোর্টিং ক্লাব ৩৩-১৪ গোলে সূর্যোদয় ক্রীড়াচক্রকে হারায়। বিজয়ী দলের ইমরান ১২, জিয়া ৬ এবং বিজিত দলের শুভ্র ৪ গোল করেন। শনিবার অনুষ্ঠিত ম্যাচে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ৫৩-১৭ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে, ভ্রাতৃত্ব সমাজ কল্যাণ সংঘ (বাংলা ক্লাব) ৩৪-১৭ গোলে সূর্যোদয় ক্রীড়াচক্রকে।