লেনোভো পণ্যে গ্রীষ্মকালীন অফার
প্রকাশ : ২৬ মে ২০১৪, ২০:৩১
লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ এবং অল-ইন-ওয়ান পিসিতে গ্রীষ্মকালীন বিশেষ অফারের ঘোষণা দিয়েছে গ্লোবাল ব্র্যান্ড। গত ১৫ মে থেকে শুরু হওয়া ‘হট সামার সিজলিং অফার’ প্রোগ্রামের আওতায় লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ অথবা অল-ইন-ওয়ান পিসি কিনে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে উপহার হিসেবে অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট পিসি, হেডফোন, পেনড্রাইভ বা মাউস জিতে নেওয়ার সুযোগ রয়েছে। অফারটি গ্লোবাল ব্র্যান্ডের সকল শাখা অফিস ও ডিলার প্রতিষ্ঠানে ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।