বেইলী রোডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দুইজন দগ্ধ

বেইলী রোডের একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই কর্মচারী দগ্ধ হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। দগ্ধ ফারুক ও জাহিদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতরা জানান, তারা বেইলী রোডের একটি রেস্তোরাঁয় প্রধান বাবুর্চির সহকারী হিসাবে কাজ করেন। রেস্তোরাঁর ব্যবস্থাপক কামরুল সাংবাদিকদের জানান, রেস্তোরাঁর পেছনের রান্নাঘরে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে দু’জন গ্যাসের চুলায় রান্না করছিলেন। এ সময় হঠাত্ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সেখানে আগুন ধরে যায়। এতে তারা দু’জনই দগ্ধ হন। বার্ন ইউনিটের চিকিত্সকরা জানিয়েছেন, ফারুকের শরীরের ২৫ ভাগ ও জাহিদের ২৬ ভাগ পুড়ে গেছে।