উন্মুক্ত মহিলা ভলিবল শুরু আজ
প্রকাশ : ২৬ মে ২০১৪, ২২:১৬
ভলিবল স্টেডিয়ামে আজ থেকে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত মহিলা ভলিবল টুর্নামেন্ট। কিউটের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে ৮ দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজেএমসি (লাল), বিজেএমসি (সবুজ), পুলিশ, ভিকারুন নিসা নূন স্কুল এন্ড কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নবজাগরণী সংঘ, স্কলাসটিকা স্কুল এন্ড কলেজ। বিকাল ৪টায় উদ্বোধন।