আরাফ স্পোটিং ফাইনালে

গতকাল পাইওনিয়র ফুটবল লিগের দ্বিতীয় সেমিফাইনালে আরাফ স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে টাঙ্গাইল ফুটবল একাডেমীকে হারিয়ে ফাইনালে উঠেছে। বিজয়ী দলের উজ্জল ২, সান্টু ১ এবং বিজিত দলের সুমন ও রুহুল ১টি করে গোল করেন। ফাইনালে আরাফ খেলবে নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবের বিরুদ্ধে।