ডি-লিংক ডুয়াল ব্র্যান্ড রাউটার

উচ্চগতির নেটওয়ার্কে সংযুক্ত থাকতে তারহীন প্রযুক্তির ডুয়াল ব্র্যান্ড রাউটার বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ডি-লিংক এসি সিরিজের ডিআইআর-৮০৩ মডেলের এই রাউটারের ডাটা স্থানান্তর গতি ৭৫০ এমবিপিএস। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ২.৪ এবং ৫ গিগাহার্জ ফ্রি ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে। এতে রয়েছে একটি ইন্টারনেট পয়েন্ট এবং ৪টি ইথারনেট ল্যান পয়েন্ট। মূল্য ৪,৫০০ টাকা।