সিএনজি অটোরিকশা ধর্মঘট
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২২:১৮
সিএনজি চালিত অটোরিক্সার ডাকা টানা ৭২ ঘন্টা ধর্মঘটের প্রথম দিন অতিবাহিত হয়েছে গতকাল। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ এই ধর্মঘট ডেকেছে। তবে অটোরিকশা শ্রমিক সংগঠন এই ধর্মঘট না মানার ঘোষণা দেয়। তারা বলেন, মালিক সমিতির অবৈধ ধর্মঘটের সাথে অটোরিকশা চালকের কোন সম্পর্ক নেই। যাত্রীদের জিম্মি করে ডাকা এই ধর্মঘট প্রত্যাহারের দাবি করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমিতি এই দাবি জানায়।
এদিকে সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ওনার্স এসোসিয়েশন সদস্য সচিব এ.টি.এম. নামজুল হাসান জানান তারা শান্তিপূর্ণভাবে ৭২ ঘন্টা ধর্মঘট পালন করবেন।