নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন

সরকারি পদক্ষেপ জানতে চেয়ে হাইকোর্টের রুল

খাদ্যে ভেজাল রোধে ২০১৩ সালে প্রণীত নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা আগামী ১৬ জুনের মধ্যে প্রতিবেদন আকারে আদালতকে জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র, খাদ্য, স্বাস্থ্য, শিল্প ও আইন সচিব, বাংলাদেশ স্টান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) ব্যবস্থাপনা পরিচালক, বিএসটিআইর পরিচালক, পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালক ও ডিএমপি কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।