জুনিয়র টিটির খবর

সাউথ বাংলা ব্যাংক ২য় জাতীয় জুনিয়র টেবিল টেনিসের উদ্বোধনী দিনে গতকাল বালিকা দলগত বিভাগে ক গ্রুপ থেকে ঢাকা ও রংপুর জেলা, খ গ্রুপে তৃতীয় রাউন্ডে উঠেছে নড়াইল জেলা ও সেনাবাহিনী। বালক দলগত বিভাগে ক গ্রুপ থেকে বাগেরহাট, রাঙ্গামাটি, বরগুনা, মানিকগঞ্জ, রংপুর, নড়াইল, সিলেট ও গাইবান্ধা এবং খ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে চট্টগ্রাম, পটুয়াখালী, কুমিল্লা, দিনাজপুর, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা, হবিগঞ্জ ও বিকেএসপি। খেলা হচ্ছে পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে। আজ বেলা ১২টায় বালিকা দলগত ও বিকেল ৫টায় বালক বিভাগের দলগত ফাইনাল অনুষ্ঠিত হবে। গতকাল ৫দিন ব্যাপী জুনিয়র টিটির উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।