জয়ের ব্যবধানটা বাড়লো
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২২:৪২
স্বাধীনতা কাপ ফুটবলে ফেনীর সকার ক্লাবটি যেভাবে জ্বলে উঠেছিল। লিগে ফিরে সেই ধারাবাহিকতা রাখতে পারেনি। ক্রমেই ধারাবাহিকতা কমে গেছে। বেশ কয়েকটি বড় দলকে যেভাবে মাঠে নাজেহাল করেছিল সকার ক্লাব। সেটা যেন দিনে দিনে কমতে শুরু করেছে। ছোট দলের তকমা নিয়েও খুব খারাপও করছে না দলটি। কিন্তু রেজাল্ট পাচ্ছে বলে পয়েন্ট তালিকায় এখনও নিচেই পড়ে আছে ফেনীর দলটি। উপরে উঠার লড়াইয়ে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডানের মুখোমুখি হয়ে পেরে উঠেনি সকার ক্লাব।
মোহামেডান ৩-২ গোলে সকার ক্লাবকে হারিয়ে পুরো পয়েন্ট তুলে নিয়েছে। অথচ এই ম্যাচে ২১ মিনিটে মেন্ডির গোলে এগিয়ে ছিল সকার ক্লাব ১-০। ৩৭ মিনিটে মোহামেডানের হেনরী গোল করেন ১-১। দ্বিতীয়ার্ধে, ৫০ মিনিটে তপুর গোলে এগিয়ে যায় মোহামেডান ২-১। সকার ক্লাব সমতা এনে ১ পাওয়ার আশায় লড়াই করেছিল। তার আগেই মোহামেডান অধিনায়ক এমিলি গোল করে ম্যাচের ব্যবধান বাড়িয়ে দেন ৩-১। ৯০ মিনিটে সকার ক্লাবের বিদ্যুত্ পেনাল্টি থেকে গোল করে হারের ব্যবধানটাই কমিয়েছেন। হার ঠেকাতে পারেননি। লিগের প্রথম পর্বে মোহামেডান ৩-১ গোলে হারিয়েছিল স্বাধীনতা কাপ ফুটবল রানার্সআপ দল সকার ক্লাবকে।
মোহামেডান ১৭ খেলায় ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। শেষ ম্যাচে শেখ রাসেলকে হারাতে পারলে দ্বিতীয় পর্বটা শেষ হতে পারে রানার্সআপের স্থান নিয়ে। সকার ক্লাবের পয়েন্ট ১৭ খেলায় ১১।