তল্লাশী!
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২২:৪২
ফুটবলের দিক থেকে ব্রাজিল যতই এগিয়ে থাকুক না কেন আয়োজনের ক্ষেত্রে যে তারা এখনও অনেকের থেকে পিছিয়ে তার প্রমান মিললো ছোট একটা ঘটনায়। আসন্ন বিশ্বকাপে যে দুটি হোটেলে ইতালি ও ইংল্যান্ড দল অবস্থান করবে সেখান তল্লাশী চালিয়ে অস্বাস্থ্যকর ও নিম্ন মানের খাবার পেয়েছে ব্রাজিলের স্বাস্থ্য ও সুরক্ষা বিভাগের কর্মকর্তারা।
ইতালি থাকবে পোর্তোবেলো হোটেলে। সেখানে পাওয়া গেছে প্রায় ৫০ কেজি অস্বাস্থ্যকর খাবার। এদিক থেকে অবশ্য ইংল্যান্ডের হোটেল রয়্যাল টিউলিপের অবস্থা খানিকটা ভাল। সেখান থেকে নিম্নমানের দুই কেজি খাবার সড়িয়ে নেয়া হয়েছে। দুটি হোটেলই ডিও ডি জেনিরোতে অবস্থিত। এছাড়া নেদারল্যান্ডের হোটেল সিজার পার্কেও কর্মকর্তারা হানা দিয়েছিলেন। তবে, সেখানে আপত্তিকর কিছু পাওয়া যায়নি।