ফাইনালে সাকিবরা

ব্যাটিংয়ে ১৬ বলে ১৮। বোলিংয়ে ১৮তম ওভারে এসে ২১ রান দিয়ে ম্যাচ প্রায় প্রতিপক্ষের দিকে ঠেলেই দিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু তারপরও শেষটায় জয়ী দলের নাম কোলকাতা নাইট রাইডার্স। প্রথম প্লে-অফে ২৮ রানে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল গৌতম গম্ভীরের দল। চার ওভার বোলিং করে তিন উইকেট পেয়ে ম্যাচ সেরা হয়েছেন উমেশ যাদব।