সেনাবাহিনী ও বাগেরহাট চ্যাম্পিয়ন
প্রকাশ : ২৮ মে ২০১৪, ২২:২৫
সাউথ বাংলা ব্যাংক দ্বিতীয় জাতীয় জুনিয়র টিটির বালিকা দলগত বিভাগে সেনাবাহিনী এবং বালক দলগত বিভাগে বাগেরহাট চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ জিমনেসিয়ামে অনুষ্ঠিত বালিকা দলগত ফাইনালে সেনাবাহিনীর ৩-১ সেটে ঢাকা জেলা দলকে হারিয়েছে। নড়াইল জেলা ৩-০ সেটে সহজেই রংপুর জেলা দলকে হারিয়ে তৃতীয় হয়েছে। বালক দলগত ফাইনালে বাগেরহাট জেলা ৩-০ সেটে বিকেএসপিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।