হাসপাতালে জাগালো
প্রকাশ : ২৮ মে ২০১৪, ২২:২৬
মেরুদণ্ডের প্রদাহের কারণে রিও ডি জেনিরোর এক হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী মারিও জাগালোকে। ব্রাজিলের গণমাধ্যম সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
বর্তমানে ৮২ বছর বয়সী জাগালো ১৯৫৮ এবং ১৯৬২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দলের অন্যতম সদস্য ছিলেন। এরপর ১৯৭০ সালে তার অধীনে ব্রাজিল বিশ্বকাপের শিরোপা লাভ করে। ১৯৯৪ সালে তিনি ছিলেন ব্রাজিল দলের সহকারী কোচ। গত তিন সপ্তাহ ধরে তিনি অসুস্থ। ব্রাজিলের গণমাধ্যমে জাগালোর পুত্র মারিও জাগালো জুনিয়র বলেছেন, বাড়িতে রেখে তার পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছিল না। সে কারণেই তাকে নিবিড় পরিচর্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন অন্তত ২ জুন পর্যন্ত বাবাকে হাসপাতালে থাকতে হবে। ইতোমধ্যেই অবশ্য সবকিছু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু বাধ্যর্কজনিত জটিলতার কারণে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে।—বাসস/এএফপি