মুসা ইব্রাহীমের একক বক্তৃতা আজ
প্রকাশ : ২৮ মে ২০১৪, ২২:৩৪
ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীমের একক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করেছে। বক্তৃতার বিষয় : লিডারশিপ লেসনস ইন দি ফেস অব চ্যালেঞ্জ এন্ড এডভার্সিটি। একই সঙ্গে আগামী মাসে মুসা ইব্রাহীম ও ভারতীয় পর্বতারোহী সত্যরূপ সিদ্ধার্থের ‘প্রথম বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ অভিযান’-এর অংশ হিসাবে উত্তর আমেরিকার মাউন্ট জেনালি পর্বত অভিযানের বিষয়ে মতবিনিময় সভারও আয়োজন করা হয়েছে। ঠিকানা : বাড়ি-৩৫, রোড-২৪, গুলশান-১। -প্রেস বিজ্ঞপ্তি