ফ্রান্সে টেক্সওয়ার্ল্ড বাণিজ্য মেলায় অংশ নিতে পারবেন পোশাক রপ্তানিকারকরা

কোন ধরনের মধ্যস্থতাকারীর সহায়তা ছাড়া ব্যক্তি উদ্যোগেই এবার ফ্রান্সের টেক্সওয়ার্ল্ড বাণিজ্য মেলায় অংশ নিতে পারবে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা। ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে ল্য বুর্জে এলাকায় আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে চারদিনব্যাপী এই বাণিজ্য মেলা। বিশ্বের বিভিন্ন দেশের তৈরি পোশাক উত্পাদনকারী ৮শ’র বেশি প্রতিষ্ঠান আন্তর্জাতিক এ বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে। তবে মেলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরাসরি কোন উদ্যোগ না নেয়ায় এবারও বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ সম্ভাবনা আশাব্যঞ্জক হবে না বলে ধারণা করা হচ্ছে। মেলায় বাংলাদেশী প্রতিষ্ঠান অংশ নিতে চাইলে সরাসরি মেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তালিকাভুক্ত হতে পারবেন। এ জন্য টেক্সওয়ার্ল্ডের (https://texworld-fr.messefrankfurt.com/paris/en/visitors/ welcome.html) ওয়েবসাইটে গিয়ে তথ্য ফরম পূরণ করা যাবে।