ইন্টারনেট ও ই-কমার্সের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের আহ্বান বেসিসের

আইসিটি খাতে বাজেট ও ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪-এর আয়োজক কমিটির এক গোল টেবিল বৈঠকে আলোচনার জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার ্যাান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে দেখা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী; প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী; বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান; আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বেসিস সভাপতি শামীম আহসান প্রমুখ। বৈঠকে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪-এর বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে বেসিস সভাপতি শামীম আহসান আইসিটি বাজেট প্রস্তাব অর্থমন্ত্রীর কাছে হস্তাস্তর করেন এবং ইন্টারনেট ও ই-কমার্সের ওপর থেকে ভ্যাট এবং আগামী ১০ বছরের জন্য আয়কর প্রত্যাহারের আহ্বান জানান।