থ্রিডি অ্যানিমেশন টেকনোলজি কোর্স
প্রকাশ : ২৯ মে ২০১৪, ২০:৩০
প্রফেশনাল থ্রিডি অ্যানিমেশন প্রযুক্তির ওপর ৩ মাস মেয়াদি কোর্স আয়োজন করতে যাচ্ছে জবসবিডি ডটকম। গ্রাফিক্স ডিজাইন, চারুকলার শিক্ষার্থী বা ক্রিয়েটিভ ডিজাইন ও থ্রিডি অ্যানিমেশনে ক্যারিয়ার গড়তে আগ্রহী যে কেউ কোর্সটি করতে পারবেন। কোর্সে অংশগ্রহণকারীদের এইচআর ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে।